নীলফামারীতে সড়কে প্রাণ গেল দুজনের

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৭:০৬ পিএম

নীলফামারী জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ উপজেলা শহরের প্রধান সড়কে ও নীলফামারীর-সৈয়দপুর সড়কের শিমুলতলী নামক স্থানে এই দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন- কামরুজ্জামান (৪৮) ও সুমন রায় বর্মণ (৪০) ।

কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, কামরুজ্জামান রংপুরের গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নের চৌধুরীপাড়ার জয়নাল আবেদীনের ছেলে। তিনি একটি বেসরকারী সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মোটরসাইকেল যোগে তার গ্রামের বাড়ি যাচ্ছিলেন। উপজেলা শহরের প্রধান সড়কের রেজিস্ট্রি অফিসের সামনে বিপরীত দিক থেকে  আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন দেশ রূপান্তরকে জানান, জেলার ডোমার থানার অস্থায়ী কম্পিউটার অপারেটর ও ডোমার উপজেলার পশ্চিম চিকনমাটি ঘুন্টিরপাড় গ্রামের মৃত আনন্দ রায় বর্মণের ছেলে সুমন রায় বর্মন। সে বৃহস্পতিবার ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে সৈয়দপুরে যান। ডোমারে ফেরার পথে রাত ১১টার দিকে সৈয়দপুর-নীলফামারী সড়কের শিমুলতলী নামকস্থানে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনি। ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে সৈয়দপুর উপজেলা হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত