ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার (৫ অক্টোবর) সকাল ৯টায় ভারী বর্ষণের সতর্কবাণীতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার ও এর বেশি/ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
১৭ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে