আলোহা বাংলাদেশের নতুন কোর্স ‘আলোহা জিওমেট্রি ল্যান্ড’ উদ্বোধন

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৫:২০ পিএম

আলোহা বাংলাদেশের নতুন কোর্স ‘আলোহা জিওমেট্রি ল্যান্ড’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) রাজধানীর কেআইবি কমপ্লেক্স অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আলোহা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

সবাইকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্ব ‘চীন-বাংলাদেশ সাংস্কৃতিক আদান-প্রদান’। এ পর্বে চীন ও বাংলাদেশের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও শিক্ষামূলক প্রেজেনন্টেশন প্রদান করে। এই পর্বে শিশুদের ভাষা ও উপস্থাপন দক্ষতার প্রকাশ ঘটে। 

দ্বিতীয় পর্বের শুরুতে স্বাগত বক্তব্য দেন আলোহা ইন্টারন্যাশনালের পরিচালক মিস কিরণ মাতওয়ানি। তিনি বলেন, ‘আলোহা বাংলাদেশ প্রায় দুই দশক ধরে শিশুদের মস্তিস্ক মানোন্নয়নের কাজ করে যাচ্ছে মেন্টাল এ্যারিথমেটিক কোর্সের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় আজ আরও একটি নতুন কোর্সের যাত্রা শুরু হতে যাচ্ছে। এ কোর্সটি দীর্ঘ গবেষণার ফসল এবং আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয় হলো সারা বিশ্বের মধ্যে বাংলাদেশেই প্রথম এই কোর্সের ব্যাচ শুরু হচ্ছে”। তিনি এই কোর্সের মাধ্যমে শিশুর বুদ্ধিদীপ্ত বিকাশ ঘটবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। 

এরপর আলোহা বাংলাদেশ এর নতুন কোর্স ‘আলোহা জিওমেট্রিল্যান্ড’-এর উদ্বোধন করা হয়। জমকালো আয়োজনের মধ্য দিয়ে আলোহা জিওমেট্রিল্যান্ড এর লোগো উন্মোচিত হয়। উদ্বোধন করেন আলোহা জিওমেট্রি ল্যান্ড এর ফাউন্ডার গুওলিং ঝো এবং আলোহা ইন্টারনশেনালের ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান লোহ্ মুন সাঙ। উদ্বোধন শেষে আগত অতিথিসহ ফটোসেশনের পর একটি অডিও ভিজ্যুয়াল প্রেজেনটেশনের মাধ্যমে এ কোর্সের বিস্তারিত তুলে ধরা হয়। এরপর প্রশ্নোত্তর পর্বে কোর্স সম্পকে উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

শেষ পর্বে এ বছর আলোহা ইন্টারন্যাশনাল মেন্টাল এরিথমেটিক কম্পিটিশনের আন্তর্জাতিক আসর স্পেনের মাদ্রিদে বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হায়দার চৌধুরী, চেয়ারম্যান সাইফুল করিম এবং ডিরেক্টর মো. শামসুদ্দিন টিপু। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও রেজিষ্ট্রেশনকৃত অতিথিসহ প্রায় ৯০০ জন উপস্থিত ছিলেন।

আলোহা জিওমেট্রি ল্যান্ড কোন একাডেমিক শিক্ষা নয় এটি একটি ১২ পর্বের খেলা, যা একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে দিয়ে পরিচালিত হয় এবং খুবই আনন্দের সাথে শিশুরা তাদের দক্ষতার বিকাশ ঘটায়। ৩ মাসের এই কোর্সটি ৩ থেকে ৭ বছরের শিশুদের জন্য তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, আলোহা বাংলাদেশ গত ১৮ বছরেরও বেশি সময় ধরে শিশুদের মেন্টাল অ্যারিথমেটিক কোর্স পরিচালনা করছে। বর্তমানে আলোহা বাংলাদেশের ৮১ টি শাখায় প্রায় ২২ হাজারের বেশি শিক্ষার্থী যুক্ত আছে। ২০০৬ সালের মার্চ থেকে এদেশে কার্যক্রম পরিচালনা করছে আলোহা বাংলাদেশ। আলোহা আইএসও সনদ প্রাপ্ত লানিং সিস্টেম যা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, ভারত,মালয়েশিয়া ও বাংলাদেশসহ বিশ্বের ৪২টি দেশের ৬০ লাখের বেশি শিক্ষার্থীর সঙ্গে কাজ করে।

আলোহা জিওমেট্রি ল্যান্ড কী এবং কেন প্রয়োজন

চীনের শিশুদের শিল্প শিক্ষার গবেষক গুওলিং ঝো বিশ্বের বিভিন্ন প্রান্তের শিশুদের সাথে চল্লিশ বৎসরেরও বেশি সময় ধরে Art and craft নিয়ে কাজ করেছেন। তার এই সুদীর্ঘ অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণকে পুঁজি করে আলোহার গবেষণা দল গত এক বছর ধরে কাজ করেছেন এবং এই গুপ্তধনকে বিশ্বের শিশুদের জন্য একটি প্রয়োগ উপযোগী কোর্সে রূপান্তরিত করেছে।

এই যুগান্তকারী কোর্সটি ‘আলোহা জিওমেট্রি ল্যান্ড’ নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই কোর্সের মাধ্যমে শিশু সৃজনশীল, সহযোগীতামুলক এবং নান্দনিক ক্ষমতার অধিকারী হয়ে গড়ে উঠবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিশুর কগনিটিভ, সোশ্যাল, অ্যান্ড ফিজিক্যাল স্কিলস ডেভেলপমেন্ট খুবই জরুরি। 

আলোহা জিওমেট্রি ল্যান্ড কোনো একাডেমিক শিক্ষা নয় এটি একটি ১২ পর্বের খেলা যা একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে দিয়ে পরিচালিত হয় এবং খুবই আনন্দের সাথে শিশুরা তাদের দক্ষতার বিকাশ ঘটায়। আলোহা জিওমেট্রি ল্যান্ড শিশুদের যে সব দক্ষতাগুলোর বিকাশ ঘটায় তার কয়েকটি নিচে দেওয়া হল:

  • শিশু তার খেলার ভিতর দিয়ে তার আশেপাশের জগতকে পর্যবেক্ষন করতে শিখে।
  • তার কল্পনার জগতের বিকাশ ঘটে এবং উন্মুক্ত হয় তার চিন্তার দিগন্ত।
  • খেলার ছলে তার গণিত দক্ষতার উন্নতি হয় এবং নির্দেশিত গেইম প্ল্যান যুক্তি চিন্তার বিকাশ ঘটায়।
  • বিকশিত হবে শিশুর শিল্প দক্ষতা এবং সমৃদ্ধ হবে তার মানসিক অভিজ্ঞতা।
  • পরিচয় ঘটবে তার বিভিন্ন রং, আকার, আকৃতি ও এর প্যটার্ন এর সাথে এবং সে তুলনা করতে শিখবে।
  • সে শিখবে কিভাবে শ্রেণীকরণ করতে হয়, অনুক্রম অনুযায়ী সাজাতে হয়, পাশাপাশি তার ভেতর তৈরি হবে বিশ্লেষণ করার ক্ষমতা এবং যুক্তি করার ক্ষমতা।
  • শিশুর সক্রিয় অংশগ্রহণ তার ফাইন মটর স্কিল ও নার্ভ সিস্টেম-এর বিকাশ ঘটাবে।
  • খেলাতে দলবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে তার মধ্যে বিকশিত হবে নেতৃত্ব।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত