নির্বাচন ও নির্বাচনকে কেন্দ্র করে বিতর্কিত বক্তব্য নিয়ে মতবিনিময় সভা করে ডেন্টাল সোসাইটির বর্তমান নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডা. সালাহউদ্দিন আল আজাদ বলেন, ছয় বছর ধরে মেয়াদোত্তীর্ণ হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল ও সভাপতি অধ্যাপক ডা. আবুল কাসেম। সরকার পতনের পর তারা স্বেচ্ছায় পদত্যাগ করে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করেন। সভাপতি আবুল কাসেমের ক্ষমতাবলে এই কমিটি গঠন করার পরে তিনিই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা বিতর্ক সৃষ্টি করেছেন। এর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও সভায় সুষ্ঠু নির্বাচন, ভোটদানের স্থান, ভোটারদের যাতায়াত ও ভোটার তালিকা প্রকাশ নিয়ে অংশগ্রহণকারী চিকিৎসকগণ গঠনমূলক পরামর্শ প্রদান করেন।
