গুলিস্তানে সড়কে পড়েছিল লাশ, পুলিশের ধারণা ভবঘুরে

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৫:০৯ পিএম

রাজধানীর গুলিস্তান গোলাপ শাহ মাজারের পাশ থেকে সিদ্দিক (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির বলে ধারণা করা হচ্ছে।

আজ রবিবার বেলা আড়াইটার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে দুপুরে গোলাপ শাহ মাজারের পাশ থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। ওই এলাকাতেই থাকতেন। তবে শুধু তার নামটুকু জানা গেছে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে অসুস্থ্যতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তার পূর্ণাঙ্গ পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গেই পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত