লেবাননের দক্ষিণাঞ্চলে এক ঘণ্টার ব্যবধানে প্রায় ১২০টি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের হামলার প্রথম বার্ষিকীকে কেন্দ্র করে সোমবার (৭ অক্টোবর) এ হামলা চালায় ইসরায়েল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, ‘এসব লক্ষ্যবস্তুতে হিজবুল্লাহর বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত ছিল। যার মধ্যে হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের আঞ্চলিক ইউনিট, ক্ষেপণাস্ত্র ও রকেট বাহিনী এবং গোয়েন্দা অধিদপ্তর রয়েছে।’
হিজবুল্লাহর কমান্ড, নিয়ন্ত্রণ এবং হামলা চালানোর ক্ষমতা হ্রাস করার পাশাপাশি স্থল বাহিনীকে তাদের অপারেশনাল লক্ষ্য অর্জনে সহায়তা করার লক্ষ্যে ধারাবাহিক হামলার পর এই অভিযান চালানো হয়েছে, বলে বিবৃতিতে জানায় আইডিএফ।
ইসরায়েলি সামরিক অভিযানের গতি সত্ত্বেও, হিজবুল্লাহ সোমবার দিনভর ইসরায়েলের দিকে অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অন্যদিকে ইয়েমেনের হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সন্ধ্যা নামার সাথে সাথে গুলি করে ভূপাতিত করা হয়েছে।
দীর্ঘদিনের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং তার বেশিরভাগ শীর্ষ কমান্ডারকে ধারাবাহিক হামলায় হত্যার পর গত সপ্তাহে ইসরায়েল দক্ষিণ লেবাননে সীমিত আকারে স্থল অভিযান শুরু করে। ২০০৬ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে মাসব্যাপী যুদ্ধ চলার পর এটিই সবচেয়ে ভয়াবহ লড়াই।
এতে বেসামরিক নাগরিক, চিকিৎসক ও হিজবুল্লাহ যোদ্ধাসহ লেবাননের অন্তত ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং ১২ লাখ মানুষ বাস্তুচ্যূত হয়েছে। ইসরায়েল বলছে, তারা সশস্ত্র গোষ্ঠীটিকে দুই দেশের মধ্যকার সীমানা থেকে বিতাড়িত করতে চায়। যাতে হাজার হাজার ইসরায়েলি নাগরিক দেশে ফিরতে পারে।
বর্ষপূর্তির দিনেও বৈরুত-গাজায় হামলা চলছে
করাচিতে বিমানবন্দরে বোমা বিস্ফোরণ