শারদীয় দুর্গাপূজা আর সাপ্তাহিক বন্ধকে সামনে রেখে আগামী ১০-১৩ অক্টোবর পর্যন্ত চারদিন সরকারি ছুটিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা। ইতোমধ্যে অগ্রীম বুকিং হয়ে গেছে ৭০ শতাংশ হোটেল।
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটায় গত ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পরে পর্যটন শূন্য হয়ে পড়ে । তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে পর্যটকও বাড়তে শুরু করেছে। দুর্গপূজাকে সামনে রেখে ইতোমধ্যে প্রথম শ্রেণির হোটেলগুলো শতভাগ এবং দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির হোটেলগুলো ৭০ শতাংশ রুম বুকিং হয়েছে।
হোটেল ওসান ভিউ'র এজিএম আল-আমিন আপন জানান, আগামী চারদিনের ছুটিকে সামনে রেখে দুইদিনের জন্য আমাদের হোটেলের রুমগুলো শতভাগ বুকিং হয়েছে। বাকি দুইদিনেরও প্রায় ৮০ শতাংশ বুকিং হয়েছে। এখন অনেক ফোন আসছে বুকিংয়ের জন্য কিন্তু আমরা বুকিং নিতে পারছি না।
ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জানান, কুয়াকাটায় সর্বমোট ২০০টি আবাসিক হোটেল-মোটেল রয়েছে তার মধ্যে আগামী ১০-১৩ তারিখের জন্য প্রায় ৭০ শতাংশ কক্ষ অগ্রীম বুকিং হয়ে গেছে।
তিনি আরও জানান, কুয়াকাটায় অবস্থানরত প্রথম ও দ্বিতীয় শ্রেণির হোটেলগুলো অনেক আগেই বুকিং হয়েছে। তবে তৃতীয় শ্রেণির হোটেলগুলোতে কিছু রুম ফাঁকা রয়েছে। হোটেলগুলোতে সেবার মান বাড়াতে ও পর্যটকদের উন্নত সেবা দিতে ইতিমধ্যে হোটেল ও রিসোর্র্টগুলোও প্রস্তুতি নিয়ে ফেলেছে।
দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা, সমুদ্র সৈকত উপভোগে আসা বিশ-ত্রিশ হাজার পর্যটকদের রাত যাপনের জন্য ব্যবস্থা রয়েছে । তবে পর্যটক বাড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীরও প্রতিনিয়ত আসতে শুরু করেছে কুয়াকাটায়।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আনসার উদ্দিন জানান, আগামী চারদিনের ছুটিতে অসংখ্য পর্যটকের আগমন কুয়াকাটায়। যে কারণে আগে থেকেই ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক নজরদারি ও মাইকিংসহ পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।
পিএসসির নতুন চেয়ারম্যান মোবাশ্বের মোনেম
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন
তিন অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে