রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন মির্জা ফখরুল

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার (৯ অক্টোবর) রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন। অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তবে মির্জা ফখরুল কেন যাচ্ছেন এবং কতদিন থাকবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত