যৌথ অভিযানে এ পর্যন্ত ২৯৭ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৪৮

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৮:২১ পিএম

অবৈধ অস্ত্র উদ্ধারে ৯ অক্টোবর পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে ২৯৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার হয়েছে ১৪৮ জন। বুধবার (৯ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ৯ অক্টোবর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে লুট হওয়া বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে ২৯৭টি। এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত ১৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রিভলবার ১৭টি, পিস্তল ৭৩টি, রাইফেল ২১টি, শটগান ৩৬টি, পাইপগান ৭টি, শুটারগান ৪০টি, এলজি ২৮টি, বন্দুক ৪১টি, একে৪৭ ১টি, এসএমজি ৫টি, গ্যাসগান ৪টি, এয়ারগান ১০টি, এসবিবিএল ১০টি, টিয়ার গ্যাস লঞ্চার ২টি এবং থ্রি-কোয়াটার ২টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত