পাওয়ারপ্লেতে ৪৫ ভারত ১০ ওভারে ১০০/৩

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৮:২৩ পিএম

মোস্তাফিজুর রহমানের স্লোয়ার ডেলিভারিটির গতি ছিল ঘণ্টায় ১১৬.৯ কি.মি.। সেটা অফ স্টাম্পের ধীর গতির বল ড্রাইভ করতে গিয়ে মিড অফে নাজমুলের হাতে ক্যাচ দিয়েছেন সূর্যকুমার যাদব (১০ বলে ৮)। ৪৩ রানে তৃতীয় উইকেট হারাল ভারত।

পাওয়ারপ্লের ছয় ওভার শেষে ভারতের রান ৩ উইকেটে ৪৫। ফিরে গেছেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও সূর্যকুমার যাদব। তাদের ফিরিয়েছেন বাংলাদেশের তিন পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

প্রথম ব্রেক থ্রু দেন তাসকিন আহমেদ। ছবি: মোশারফ হোসেন

৭.৪ ওভার শেষে ভারত ৬১ রান ৩ উইকেট হারিয়ে। ক্রিজে আছেন রিংকু সিং ও নীতিশ রেড্ডি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত