কমিউনিটি ক্লিনিক ট্রাস্টি বোর্ডের নতুন সভাপতি ডক্টর জাকির

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১১:৫৫ পিএম

ডক্টর আবু মুহাম্মদ জাকির হোসেনকে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সভাপতি ও  অধ্যাপক ডা. আনোয়ারা বেগমকে সহ সভাপতি করা হয়েছে। গত ৩ অক্টোবরের এক প্রজ্ঞাপনে এই দুজনকে মনোনীত করা হয়।

ডক্টর আবু মুহাম্মদ জাকির হোসেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক এবং অধ্যাপক ডা. আনোয়ারা বেগম ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনী এন্ড অবস্ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান।

প্রজ্ঞাপনে এর আগে ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি মনোনীত সভাপতি ও সহ—সভাপতির মনোনয়ন বাতিল করা হয়। ট্রাস্টি বোর্ডের সর্বশেষ সভাপতি ছিলেন অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী ও সহসভাপতি ডা. মাখদুমা নার্গিস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত