চট্টগ্রামে দুর্গাপূজায় সেনাবাহিনীর উপহার পেলেন দরিদ্ররা

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৩:৩১ পিএম

চট্টগ্রামের বোয়ালখালীতে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রামের ৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের বিগ্রেডিয়ার জেনারেল মো.মাহবুব আলম শিকদার। এ সময় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন তিনি।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার পূর্ব গোমদণ্ডী লোকনাথ মন্দির পূজা মণ্ডপ ও জ্যৈষ্ঠ পুরা বীণা পাণি সংঘ পূজা মণ্ডপ পরিদর্শনে যান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী থানা ক্যাম্প কমান্ডার মেজর শওকত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সহিদুল আলম, চট্টগ্রাম পল্লী সমিতি-১ এর ডেপুটি জোনাল ম্যানেজার প্রকৌশলী শ ম মিজানুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত