নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৪:২৪ পিএম

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাছানুর আলী (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের জামাতিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হাছানুর ওই গ্রামের ইয়াকুব আলীর ছেলে। 

জানা গেছে, হাছানুর বৈদ্যুতিক ফ্যানের তার লাগানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ওসি এম আর সাঈদ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত