নেত্রকোণার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রকে (৫৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে নেত্রকোণা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান।
তিনি জানান, গোয়েন্দা পুলিশের অভিযানে নাশকতার মামলায় সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রকে ঢাকা কলাবাগান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর নির্যাতনকারী হিসেবে পরিচিত। সদর থানার নাশকতার মামলার আসামি ছিলেন মারুফ হাসান অভ্র।
পরে দুপুরে সাতদিনের রিমান্ড আবেদন করে তাকে নেত্রকোণা আদালতে প্রেরণ করে সদর থানার পুলিশ।
মারুফ হাসান খান অভ্র সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মৃত তফসির উদ্দিন খানের ছেলে ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে সদর থেকে চেয়ারম্যান নির্বাচিত হন। অভ্র নেত্রকোণা পৌর শহরের মুক্তারপাড়ার বাসিন্দা।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী শাহ নেওয়াজ জানান, মারুফ হাসান খান অভ্রকে বৃহস্পতিবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার জুড়ে যানজট
বাড়ি ফেরা হলো না ব্যবসায়ীর, সড়কের পাশে মিলল লাশ
আমাদের দায়িত্ব ৩৬৫ দিনই নিরাপত্তা দেওয়া: স্বরাষ্ট্র উপদেষ্টা