গ্লোবাল লিডারশীপ সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ঢাবি ছাত্রনেতা আকরাম

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০১:২২ পিএম

প্রতি বছর বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট আয়োজন করে লিডারশীপ এক্সচেঞ্জ পোগ্রাম। যা আইভিএলপি নামে পরিচিত। এ বছর বাংলাদেশ থেকে যোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত ছাত্রনেতা আকরাম হুসাইন।

ছাত্র অধিকার পরিষদের দায়িত্বে থাকাকালীন আকরাম হুসাইন এই পোগ্রামে যাওয়ার জন্য স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক নির্বাচিত হয়। মূলত ক্যাম্পাসে ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আকরাম হুসাইনকে নির্বাচিত করে।

এর আগে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তানজিদ হাসান, তানভিরুল ইসলাম ইসলাম সিদ্দিকীর মত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই পোগ্রামে অংশগ্রহণ করে।

আকরাম হুসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন, পরবর্তীতে নিজে একটি আইটি প্রতিষ্ঠান গড়ে তুলেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লিয়াজো কমিটির সদস্য হিসেবে। বর্তমানে জাতীয় নাগরিক কমিটির সদস্যও তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স শেষ করে মাস্টার্স অধ্যায়নরত তিনি । এছাড়া রমজানে ধানমন্ডি ঈদগাহ মসজিদে তারাবি নামাজের ইমামতি করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে সমাজচিন্তা নামে একটি পত্রিকার সম্পাদনা ও প্রকাশনার সাথে যুক্ত ছিলেন তিনি।

এ বিষয়ে তিনি বলেন, বৈশ্বিক পরিসরে বাংলাদেশ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গ্লোবাল লিডারদের কাছে তুলে ধরবেন। জুলাই- অভ্যুত্থানের শহীদের গল্প তুলে ধরবেন। বাংলাদেশকে আরও এগিয়ে নিতে গ্লোবাল লিডারদের সহযোগিতা চাইবেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত