টি-টোয়েন্টিতে ভারতের রেকর্ড ২৯৭ রান

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৯:৪৮ পিএম

হায়দরাবাদে আজ বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। চার-ছক্কার ঝড় বইয়ে নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে রেকর্ড ৬ উইকেটে ২৯৭ রান।

টি-টোয়েন্টিতে এটি ভারতের সর্বোচ্চ রানের রেকর্ড। সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। তবে টেস্ট খেলুড়ে দেশ হিসেবে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড। ২০২৩ সালে নেপাল ৩১৪ রান করেছিল মঙ্গোলিয়ার বিপক্ষে। তারপরই ভারতেই এই স্কোর। তার আগে ২০১৯ সালে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৭৮ করেছিল আফগানিস্তান।

এদিন শুরু থেকেই মারমুখি ছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। সঞ্জু স্যামসন ৪০ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। ১১ চার ও ৮ ছক্কায় ১১১ রানে থামে সঞ্জু। মোস্তাফিজ স্যামসনকে ফেরালে ভাঙে দ্বিতীয় উইকেটে ১৭৩ রানের জুটি।

৩৫ বলে ৭৫ রান করে সূর্যকুমার যাদব। রায়ান পরাগ করেন ১৩ বলে ৩৪। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা। চারটি করে চার ও ছক্কায় ১৮ বলে ৪৭ রান করে ফেরেন হার্দিক পান্ডিয়া।

রিশাদ হাসানের এক ওভারে টানা পাঁচটি ছক্কা হাঁকান স্যামসন। এই লেগ স্পিনার ২ ওভারে দেন ৪৬ রান। মোস্তাফিজ ৪ ওভারে ৫২ রানে ১টি, তাসকিন ৪ ওভারে ৫১ রানে ১টি উইকেট নেন। সবচেয়ে বেশি ৪ ওভারে ৬৬ রান দেন আরেক পেসার তানজিদ হাসান সাকিব। তিনি উইকেট পান তিনটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত