এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে 'বি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ১১৯ রান করে জয়টা এসেছিল ১৬ রানে। সেই ১১৯ এবার বিশ্বকাপে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রান হয়ে থাকল। গতকাল গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ করেছে ৩ উইকেটে ১০৬ রান।
তার আগে ইংল্যান্ডের সঙ্গে ৯৭ ও উইন্ডিজের সঙ্গে ১০৩ রান করেছিল বাংলাদেশ। ফলে ব্যাটিংয়ে খুব একটা উন্নতি হলো না নিগার সুলতানা জ্যোতির দলের।
দুবাইতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক জ্যোতি। ওপেনার দিলারা আকতার বিদায় নেন ব্যক্তিগত শূন্য রানে। স্কোরবোর্ডেও তখন রান শূন্য। দ্বিতীয় উইকেটে ৩৬ রানের জুটি ভাঙে সাথী রানি (৩০ বলে ১৯) ফিরলে।
এরপর ইনিংস এগিয়ে নেন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতি। মোস্তারি ৪টি চারে ৪৩ বলে ৩৮ করে বোল্ড হন। জ্যোতি ৩৮ বলে ৩২ রানে অপরাজিত থাকেন।
টি-টোয়েন্টি ম্যাচ হলেও বাংলাদেশের কোন ব্যাটারই অন্তত্য একশো স্ট্রাইকরেটে ব্যাট চালাতে পারেননি। ইনিংসে সবচেয়ে বেশি ৮৮.৩৭ স্ট্রাইক রেট মোস্তারির।
অতিরিক্ত থেকে আসে ১৩ রান, যার ১১টি হোয়াইড থেকে।
টি-টোয়েন্টিতে ভারতের রেকর্ড ২৯৭ রান
মাঠে থেকে বিদায়ের 'সৌভাগ্য' মাহমুদউল্লাহর
রিশাদের ওভারে ০, ৬, ৬, ৬, ৬, ৬