মাঠে দারুণ সময় কাটছে কামিন্দু মেন্ডিসের। সেপ্টেম্বর মাসে ব্যাট হাতে রানের জোয়ার বইয়ে আইসিসি ‘প্লেয়ার অব দা মান্থ’ এর স্বীকৃতি পেয়েছেন তিনি। সেপ্টেম্বরের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট।
আজ সোমবার মাসসেরার নাম প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। কামিন্দু ও বিউমন্ট দুই জনই দ্বিতীয়বার পেলেন এই সম্মাননা।
চলতি বছরের মার্চেও সেরা হয়েছিলেন কামিন্দু। এবার পুরস্কারটি জেতার পথে তিনি পেছনে ফেলেন স্বদেশি প্রাবাথ জায়াসুরিয়া ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে।
চার টেস্টে ৪৫১ রান করেন ৯০.২০ গড়ে। দা ওভালে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার স্মরণীয় জয়ের টেস্টে ৬৪ রান করেন তিনি একমাত্র ইনিংসে। ঘরের মাঠে নিউ জিল্যান্ডকে হারানোয় তার ছিল বড় অবদান।
ড্রাফট শেষে যেমন হলো বিপিএলের দলগুলো
বিশ্বকাপে ভারতের ভাগ্য পাকিস্তানের হাতে
বিপিএলে বার্গার