ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে গত দেড় মাসে প্রায় ৬০০ কোটি টাকা খেলাপি বিনিয়োগ আদায় এবং প্রায় ৭০ হাজার নতুন অ্যাকাউন্ট খোলার প্রেক্ষিতে সন্তোষ প্রকাশ করা হয়।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. সাইফুল আলম, অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ও কোম্পানি সচিব অলি কামাল সভায় উপস্থিত ছিলেন ।
