চট্টগ্রামের বাঁশখালীতে পড়তে বসে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) পৌরসভার উত্তর জলদী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু রোহিত বড়ুয়া রিদ্ধ (৯) ওই গ্রামের মালেশিয়া প্রবাসী রণতোষ বড়ুয়ার ছেলে। সে জলদী কেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, সন্ধ্যায় পড়তে বসে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ার পর পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক আশরার উদ্দিন বলেন, ছেলেটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
