অভিষেকে জয় পেয়ে আপ্লুত বাউমান

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০২:১২ পিএম

একইদিনে অভিষেক হয়েছে জার্মানির দুই ফুটবলারের। ম্যানুয়েল নয়্যারের অবসরের পর মূল গোলকিপার এখন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। কিন্তু চোটের কারণে তিনি মাঠের বাইরে আছেন। তাই জার্মানির জার্সিতে অভিষেক হয় হফেনহাইমের ৩৪ বছর বয়সী গোলরক্ষক অলিভার বাউমানের। এছাড়া অভিষেক হয়েছে স্টুটগার্টের ২৩ বছর বয়সী উইঙ্গার জেমি লেভেলিংয়ের।

তাদের অভিষেকের রাতে সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে জার্মানির ১-০ গোলের জয় পায় জার্মানি।

ম্যাচের পর উয়েফাকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী গোলরক্ষক বাউমান আবেগে আপ্লুত হয়ে বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং কৃতজ্ঞ। জাতীয় দলের হয়ে অভিষেক করতে পেরে আমি ভীষণ খুশি। দেশের হয়ে খেলতে পারা একটি বিশাল সম্মানের বিষয়, এজন্য আমি ভীষণ কৃতজ্ঞ। শটগুলো রক্ষা করা সহজ ছিল না, তবে আমি আনন্দিত যে দলকে সাহায্য করতে পেরেছি।’

তিনি আরও বলেছেন, ‘পুরো ম্যাচটাই আমার স্মৃতিতে অমলিন থাকবে। আমরা ফুটবল খেলার চেষ্টা করেছি এবং পেছন থেকে ছোট ছোট পাস দিয়েছি। আমি কয়েকটি সেভ করে দলকে সহায়তা করতে পেরেছি। পুরো ম্যাচটাই ছিল অসাধারণ। আমি অত্যন্ত কৃতজ্ঞ। দলের মনোবল ছিল চমৎকার; সবাই রক্ষণ ও আক্রমণে লড়াই করেছে। এটি সত্যিই একটি শীর্ষস্থানীয় ম্যাচ ছিল।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত