৬ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৪:০৩ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। এতে করে বন্দর এলাকায় কর্মচাঞ্চ্যলতা ফিরতে শুরু করেছে। তবে ছুটির আমেজ কাটিয়ে বন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরো কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।

হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে গত ৯ অক্টোবর বুধবার থেকে শুরু করে ১৪ অক্টোবর সোমবার পর্যন্ত টানা ৬দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করেন ভারতীয় ব্যবসায়ীরা। সেই মোতাবেক ওই সময়ে বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। পূজা শেষে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ভারতীয় রপ্তানিকারকরা পণ্য রপ্তানি শুরু করলে বন্দর দিয়ে পুনরায় দুদেশের মাঝে পণ্য আমদানি- রপ্তানি বাণিজ্য শুরু হয়। সেই সাথে বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস বাংলা ট্রাকে পণ্যভর্তি, পণ্য ডেলিভারী দেওয়াসহ বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত