চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার, আটক ৬

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৫৭ পিএম

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারের দায়ে ৬ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মতলব উত্তর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মো. মামুন (১৯) ও মো. মহিন (২০), জহিরাবাদের আরিফ হোসেন (২৬) ও রাসেল পাটোয়ারী (২৫), গাজীকান্দী গ্রামের স্বপন মিয়া (৪০) ও মো. শাহিন (৩৬)।

মোহনপুর নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নৌ পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে নদীতে মাছ শিকারের সময় তাদেরকে আটক করা হয়।’

উল্লেখ্য, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার জলসীমানাসহ দেশের ৬টি অভয়াশ্রমে মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। মা ইলিশ রক্ষায় গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযান আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত