শুটিং সেটে শাকিব খানকে হিন্দি শেখাতেন সোনাল

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ পিএম

ঢাকাই ছবির আলোচিত ও জনপ্রিয় নায়ক শাকিব খান। দেশের সিনেমাকে বর্তমানে বিশ্বের দরবারে একাই প্রতিনিধিত্ব করছেন তিনি। সম্প্রতি মুক্তির অনুমতি পেয়েছে অনন্য মামুন পরিচালিত শাকিব খান ও সোনাল চৌহান অভিনীত ‘দরদ’।

প্রথমবার কোনো প্যান ইন্ডিয়ান সিনেমায় কাজ করছেন শাকিব খান। বরাবরের মতোই সিনেমাটিতে তিনি অনেক পরিশ্রম ও উজাড় করে দিয়েছেন অভিনয় দক্ষতার পুরোটা। তিনি কখনো টানা ১৮ ঘণ্টা শুটিং করেছেন অথবা টানা ৮ ঘণ্টা পানি পান করেননি বলে জানান পরিচালক অনন্য মামুন।

এছাড়া শাকিব ও নায়িকা সোনাল চৌহানের রসায়নও সিনেমাটিকে অসাধারণ করে তুলবে বলে ইঙ্গিত দিয়েছেন পরিচালক। তিনি জানান, বাংলা ও হিন্দি দুই ভাষাতেও ‘দরদ’র শুটিং হয়েছে। যেহেতু শাকিব যেমন হিন্দি কম পারেন তা নিয়ে শুটিং সেটে ঘটেছে মজার ঘটনা।

এ ব্যাপারে অনন্য মামুন গণমাধ্যমকে বলেন, সবচেয়ে মজা হতো শাকিব ভাই যখন সোনালকে বাংলা শেখাতেন, আবার সোনাল যখন শাকিব ভাইকে হিন্দি শেখাতেন। ওই দৃশ্য সামনাসামনি দেখলে যে কেউই হাসবেন। ইউনিটের সবাই হাসাহাসি করতেন এটা দেখে।

তবে আমি ভীষণ খুশি এটা ভেবে যে, শাকিব ভাই ও সোনাল কাজটি সুন্দরভাবে উপহার দেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন। টিজারে আপনারা দেখেছেন, দুজনের রসায়ন কত সুন্দর ছিল। তাদের এত সুন্দর মানিয়েছে, প্রেক্ষাগৃহে দুজনের রসায়ন দর্শক দারুণ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত