ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি হাসনাত আব্দুল্লাহর

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০২:৫৭ পিএম

ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় হাসনাত আব্দুল্লাহ।

আজ বুধবার (১৬ অক্টোবর) হাইকোর্ট ঘেরাও কর্মসূচিতে এ দাবি জানান তিনি। একই সঙ্গে ‘আওয়ামী লীগের মদদপুষ্ট’ বিচারপতিদের অপসারণের অল্টিমেটাম দেন তিনি।

আজ দুপুর ২টার মধ্যে ‘আওয়ামী লীগের মদদপুষ্ট’ বিচারপতিদের অপসারণ আল্টিমেটাম দেন হাসনাত আব্দুল্লাহ। দাবি আদায় না হলে লাগাতার অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত