ক্যাম্পাসে পাখিদের জন্য নিরাপদ আবাস তৈরি করল ছাত্রদল

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৯:২২ পিএম

পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসর বিভিন্ন গাছে মাটির হাড়ি বেঁধে পাখির নিরাপদ বাসা স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বুধবার (১৬ অক্টোবর) বিকালে এ কার্যক্রম শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন, সৈকত মোর্শেদ, ইমাম আল নাসের মিশুক, ফাহিম ফয়সাল, সাইফ খান, আকিব জাবেদ রাফি, মানিউল পাঠান শান্ত, মাহমুদুল হাসান,আবদুল্লাহ আল কাফি,রুহুল আমিন সবুজ, সাকিব প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ছাত্র-ছাত্রীদের জন্য নিরাপদ করতে যেমন ছাত্রদল কাজ করছে তেমনই পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবেও যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে উঠে সেই চেষ্টা করছে। যানবাহন ও অপরিকল্পিত নগরায়নের প্রভাবে ঢাকা শহর আজ পাখিশূন্য হয়ে যাচ্ছে। এই জায়গাটি আমাদের ব্যথিত করে। তাই আমাদের ক্যাম্পাস থেকে আমরা কাজ শুরু করলাম, অন্যরাও যেন এমন উদ্যোগ নিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত