রাজধানীর বাজারে পেঁয়াজের দামে কোনো পরিবর্তন না হলেও শিগগিরই এ পণ্যটির দাম কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আমদানি বৃদ্ধি পাওয়ায় বন্দর এলাকায় পাইকারিতে পণ্যটির দাম গতকাল বুধবার কেজিপ্রতি ১৫ টাকার বেশি কমেছে।
জানা যায়, নতুন আমদানিকৃত পেঁয়াজের দাম পাইকারিতে কেজিপ্রতি ১৬ টাকা কমেছে। যদিও রাজধানীর বাজারগুলোতে এখনই এর কোনো প্রভাব পড়েনি। গতকালও প্রতি কেজি পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হয়েছে। তবে নতুন পেঁয়াজ রাজধানীতে পৌঁছালে আগামী দুই একদিনের মধ্যে মসলাজাত এই পণ্যের দাম কমবে বলে দাবি করেন সংশ্লিষ্টরা।
গতকাল বুধবার আমাদের হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, হিলি বন্দর দিয়ে গতকাল ৩৮টি ট্রাকে ১১ হাজার ৭৭ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এতে পেঁয়াজের সরবরাহ বাড়ায় প্রতি কেজি পেঁয়াজে অন্তত ১৬ টাকা কমেছে। আমদানিকৃত পেঁয়াজগুলো ইন্দোর ও সাউথ পেঁয়াজ। সপ্তাহ পূর্বে প্রতি কেজি পেঁয়াজ ৯৬ টাকায় বিক্রি হলেও আমদানির পর দাম কমে তা বিক্রি হচ্ছে ৮০ টাকা করে।
যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি কলেজছাত্র নিহত