৪৮ ঘণ্টার কারণ দর্শানোর নোটিশ দিয়ে দুই দিন আগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল চন্ডিকা হাথুরুসিংহেকে। অবশেষে তাকে পাকাপাকিভাবে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে বাতিল করা হয়েছে ২০২৪ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত থাকা চুক্তিও। দুবাই অবস্থানরত বিসিবি সভাপতি ফারুক আহমেদ জুম সংযোগে সভায় সভাপতিত্ব করেন।
গত ১৭ অক্টোবর অসদাচারণের দায়ে হাথুরুসিংহেকে সাময়িক বরখাস্ত করে তাকে শোকজ করা হয়। শোকজের জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় দেয়া তাকে। হাথুরুসিংহের সেই শোকজের জবাব দিয়েছেন। সেই জবাব নিয়ে আলোচনা হয়েছে আজকের বিসিবি সভায়। তা সন্তোষজনক না হওয়ায় তাকে চূড়ান্তভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সিদ্ধান্তের ব্যাপারে হাথুরুসিংহের প্রতিক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়, হাথুরুসিংহে যদি আইনি পথে যান বিসিবি তা আইনিভাবেই মোকাবিলা করবে।
‘৭’ শুধু ব্রাজিল নয়, কোহলির জন্যও দুর্ভাগ্যের!