নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে শ্রাবণ গ্রুপের প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত বুধবার রাতে উপজেলার তারাব পৌরসভার দক্ষিণপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন তারাব পৌরসভার দক্ষিণপাড়া এলাকার মাসুদ ভূঁইয়ার ছেলে শ্রাবণ, রহিম প্রধানের ছেলে সিয়াম প্রধান, সোহেল ভূঁইয়ার ছেলে শাহেদ ভূঁইয়া, রফিকের ছেলে বিজয়। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় পৌরসভার তারাব বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল শ্রাবণ গ্রুপের লোকজন। পরে তাদের ধরতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। আর বাকিরা যৌথ বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে আগেই পালিয়ে যায়। তাদের থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
×
