ভিসার টাকা ফেরত চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৪:৫২ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে ভিসার টাকা ফেরত চাওয়ায় ছুরিকাঘাতে মনজুর আলম প্রকাশ বাবুল (৪৩) নামের এক যুবককে হত্যা করা হয়েছে।

নিহত মনজুর আলম প্রকাশ বাবুল উপজেলার ছনুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আজিজুর রহমান পাড়া এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে। আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই হাফেজ মাওলানা মো. মনছুর আলম বলেন, ‘আমার ভাই দালাল সোহেল থেকে ভিসার টাকা ফেরত চাওয়ায় তাকে ছুরিকাঘাতে হত্যা করে। আমার ভাইয়ের খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ছুরিকাঘাতে মনজুরকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর টহল দল অভিযুক্ত মো.সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত