কুমিল্লা ভিক্টোরিয়ানস এবার নেই। তাওহীদ হৃদয় তাই ফিরে গেছেন বিপিএলে তার পুরনো দল ফরচুন বরিশালে। কুমিল্লা ছিল গত আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আর এবার বরিশাল।
শেষ কিছু দিনে দারুণ ছন্দে থাকা হৃদয় এবার নাম লেখাতে যাচ্ছেন আবুধাবিতে অনুষ্ঠিতব্য টি-টেন লিগে। আসছে আসরে খেলবেন বাংলাদেশ ব্যাটার বাংলা টাইগার্সের হয়ে। যে দলের আইকন ক্রিকেটার আবার সাকিব আল হাসান।
শুধু আইকন নয়, দলের অধিনায়কও সাকিব। এছাড়াও আরেক তারকা ক্রিকেটার রশিদ খানও আছেন একই দলে। গতকাল আবুধাবি টি-টেনের প্লেয়ার্স ড্রাফট থেকে হৃদয়কে দলে টেনেছে দলটা।
এই দলে সাকিব-রশিদ-তাওহীদ বাদেও লিয়াম লিভিংস্টোন, ইফতিখার আহমেদ, দীনেশ কার্তিকরা আছেন। গেল মৌসুমের দল থেকে বাংলা টাইগার্স রেখে দিয়েছে জশ লিটল, দাসুন শানাকা আর হজরতউল্লাহ জাজাইকে।
হাথুরুর এভাবে বিদায়কে দুঃখজনক বলছেন ফাহিম
সব অভিযোগ অস্বীকার বরখাস্ত হওয়া হাথুরুসিংহের