সেপ্টেম্বর ভুটানে গিয়ে দুই ম্যাচের প্রীতি সিরিজ খেলে বিফল হয়ে ফিরতে হয়েছিল বাংলাদেশকে। প্রথম ম্যাচটা জিতলেও পরের ম্যাচ হেরে ফিরত হয়। ফলে র্যাংকিংয়ে উন্নতির জায়গায় হয়েছে অবনতি। তাতে আগামী বছর এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয়পর্বে সহজ প্রতিপক্ষ পাওয়ার আশা ভেস্তে যাই।
সেপ্টেম্বরের পর প্রকাশিত র্যাংকিংয়ের মাধ্যমেই ড্র হবে বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অক্টোবরের উইন্ডোতে এড়িয়ে গিয়েছিল। তবে নভেম্বরে সে পথে হাটেনি। আগামী ১৩ ও ১৬ নভেম্বর ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার দল। তবে এখনও চূড়ান্ত হয়নি দুই ম্যাচের ভেন্যু। সম্ভাব্য হিসেবে অবশ্য আলোচনায় আছে বসুন্ধরা কিংস অ্যারেনা।
বিশ্ব র্যাংকিংয়ে মালদ্বীপ আছে ১৬৩তম স্থানে। বাংলাদেশের চেয়ে ২৩ ধাপ এগিয়ে দ্বীপদেশটি। ভুটান দুঃস্মৃতির ফলে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ রয়েছে ১৮৬-তে। সেই দলের জন্য চলতি বছর শেষ দুটি ম্যাচে ঘুড়ে দাঁড়ানোর সুযোগ করে দেয়ার কথা বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, ‘আগামী ফিফা উইন্ডোতে ১৩ ও ১৬ নভেম্বর মালদ্বীপের সঙ্গে আমরা দুটি ম্যাচ খেলবো বাংলাদেশে। মাঝখানে বেশ কিছু দেশ একটি ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। মালয়েশিয়া, থাইল্যান্ডও যোগাযোগ করেছিল। ফিফা উইন্ডোতে একটা ম্যাচ না খেলে দুটি ম্যাচ খেললে আমাদের জন্য সাশ্রয়ী হয়। আগেই নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত ছিল যে নভেম্বরে আমরা দুটি ম্যাচ আয়োজন করবো। ভেন্যুর ব্যাপারে বসুন্ধরা কিংসের সঙ্গে আলোচনা চলছে। চূড়ান্ত হলেই জানাতে পারবো এ ব্যাপারে।'
বাফুফে আগেই জানিয়েছিল তার জোড় চেষ্টা চালাচ্ছে নভেম্বর উইন্ডোতে লেস্টার সিটি তারকা হামজা চৌধুরীকে লাল-সবুজ জার্সিতে অভিষেক করানোর।
তবে শনিবার বাফুফে সাধারণ সম্পাদকের কথায় হামজাকে বাংলাদেশের হয়ে খেলতে দেখার অপেক্ষা কিছুটা বাড়বে বলেই মনে হচ্ছে, ‘হামজার বিষয়ে আমরা ফিফার কাছ থেকে একটা ফিডব্যাক পেয়েছি। আপনারা জানেন ওর চোট আছে। নভেম্বর উইন্ডোতে ওকে পাওয়াটা ওর সঙ্গে কথা বলেই বলতে পারবো। ফিফা বাড়তি কিছু তথ্য আমাদের কাছে চেয়েছে। আমরা ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি এ ব্যাপারে। কতদ্রুত তথ্যগুলো আনা যায়, সে ব্যাপারে আমরা কাজ করছি।’
ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত মিললেই যে হামজার বাংলাদেশের হয়ে যাবে, তা নয়। অক্টোবরের শুরুর দিকে লেস্টারের হয়ে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের আগের অনুশীলনে কাঁধে চোট পেয়ছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন বাংলাদেশ বংশদ্ভুত এই ফুটবলার।
সাকিব ভাইকে অবশ্যই দেশের মাটিতে বিদায় দেওয়া উচিত: সাব্বির
সাকিব না থাকলেও চিন্তা নেই সিমন্সের
মাঠে ফিরতে যে শর্ত দেওয়া হয়েছে নেইমারকে