খুলনায় বজ্রপাতে হতাহত তিনজন

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৭:৩৫ পিএম

খুলনার পাইকগাছা উপজেলায় বজ্রপাতে লাকি বেগম (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত লাকি বেগমের বাড়ি লক্ষীখোলা গ্রামে। এছাড়া এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) লস্কর ইউনিয়নের কেওড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, ওড়াবুনিয়া গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে সন্তোষ সানা ও তার স্ত্রী সুভদ্রা সানা, ফজিলা খাতুন। আহত ৩ জন চিকিৎসার জন্য উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

স্থানীয় ইউপি সদস্য হাসানুজ্জামান বলেন, কেওড়াতলা এলাকায় ভুট্টোর চিংড়ী ঘেরে চারজন দিনমজুর শেওলা বাছাইয়ের কাজ করছিল। সকাল ১০টার দিকে আকস্মিক বজ্রপাতে লক্ষীখোলা গ্রামের লাকি ঘটনাস্থলে মারা যান। 

বাকিদের চিকিৎসার জন্য উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তিনজনের মধ্যে তাদের সন্তোষ ও ফজিলা সুস্থ হয়ে বাড়িতে এসেছেন। তবে সুভদ্রা চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি দাস জানান, বজ্রপাতে নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে মর্গে রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত