লিওনেল মেসি এবং ইন্টার মিয়ামি ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ লাভ করেছে। শনিবার মেজর লিগ সকার (এমএলএস) এবং ফিফার যৌথ ঘোষণায় বলা হয়, ইন্টার মিয়ামি ৩২ দলের এই বৈশ্বিক প্রতিযোগিতায় আয়োজক দলের মর্যাদা পাবে এবং যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচটি মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আয়োজন করা হবে।
ইন্টার মিয়ামি এই বছর এমএলএসে প্রথমবারের মতো সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড জিতেছে। আর এ কারণেই তারা আগামী বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় নতুন ফরম্যাটের ফিফ্লা ক্লাব বিশ্বকাপে অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করে।
শনিবার মায়ামির শেষ লিগ ম্যাচে মাঠে উপস্থিত থেকে এ ঘোষণা দিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, 'আপনারা প্রমাণ করেছেন যে যুক্তরাষ্ট্রে মাঠের পারফরম্যান্সে আপনারা নিয়মিত সেরা। এজন্য আমি গর্বিত যে আপনারা ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন।'
ফিফা ক্লাব বিশ্বকাপে বিশ্বের সেরা ক্লাবগুলো অংশগ্রহণ করবে। ৩১ টি দল এই টুর্নামেন্টে অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করেছে। এদের মধ্যে রয়েছে- রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, চেলসি, জুভেন্তাস, ইন্তার মিলান, আতলেতিকো মাদ্রিদ, পোর্তো, বেনফিকা, বরুশিয়া ডর্টমুন্ড, বোকা জুনিয়র্স, রিভার প্লেট, পালমেইরাস, ফ্ল্যামেঙ্গো ও ইন্টার মায়ামি। বাকি একটি দল নির্ধারণ হবে নভেম্বরে অনুষ্ঠিতব্য কোপা লিবার্তাদোরেস ফাইনালের বিজয়ী দল।
৩ দিনের ব্যবধানে ফের হ্যাটট্রিক মেসির