মিরপুর স্টেডিয়ামে তুমুল উত্তেজনা, বিক্ষোভ!

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৫:০২ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের আগের দিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন যুদ্ধের আবহ। যাকে ঘিরে এত কিছু, তিনি সাকিব আল হাসান। দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে পারেননি তিনি। মিরপুরে সাকিব ভক্তদের বি/ক্ষো/ভে সেনাবাহিনী ভিডিওতে দেখুন  তার পক্ষে ও বিপক্ষে মিরপুরে নানা কর্মসূচি হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যরা পুরো স্টেডিয়ামকে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলেছে।  ছবি: মোশারফ ভুবন

স্টেডিয়ামের সামনে প্রশিকার মোড় থেকে মিরপুর-২ নম্বর পর্যন্ত রাস্তা সম্পূর্ণ ফাঁকা করা হয়েছে। কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।  ছবি: মোশারফ ভুবন

ওই এলাকার বাসিন্দাদেরকেও ঘুরপথে বাসায় ফিরতে হচ্ছে।  ছবি: মোশারফ ভুবন

স্টেডিয়ামের ভেতরে এবং বাইরে বিভিন্ন নিরাপত্তাবাহিনীর গাড়ি দেখা গেছে।  ছবি: মোশারফ ভুবন

এর মাঝেই একদল ক্রিকেটপ্রেমী মিছিল করতে করতে স্টেডিয়ামের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ এবং সেনাবাহিনী তাদের আটকে দেয়।  ছবি: মোশারফ ভুবন

স্টেডিয়ামের চারদিকে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  ছবি: মোশারফ ভুবন

আগামীকাল সোমবার থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচের জন্য ইতোমধ্যেই টিকিট ছেড়েছে বিসিবি।  ছবি: মোশারফ ভুবন

খেলা চলাকালীন মাঠে নিরাপত্তা নিশ্চিত করতে একযোগে কাজ করছে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনীগুলো।  ছবি: মোশারফ ভুবন

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত