মাদারীপুর

‘দলীয় প্রতীকে নির্বাচিত হইনি, ইউপি সদস্যদের অপসারণ করবেন না’

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৭:৫৬ পিএম

মাদারীপুরে ইউনিয়ন পরিষদ বিলুপ্ত না করার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে মাদারীপুর জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান বলেন, আমরা কোন রাজনৈতিক দলের নই। আমরা কোন দলের প্রতীক নিয়ে নির্বাচিত হইনি। আমরা সাধারণ মানুষের ভোটে মেম্বার নির্বাচিত হয়েছি। আজ সারা দেশেই আমাদের বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মানববন্ধন করা হচ্ছে। আমরা সাংবাদিকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা ইউনূস স্যারকে বলতে চাই আমাদের অপসারণ করবেন না যদি আমাদের অপসারণ করেন তাহলে সারা দেশে যত মেম্বাররা আছে তারা বিষের বোতল হাতে নিয়ে আমাদের দাবি আদায়ে জীবন দিতে প্রস্তুত।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় উপ সাস্থ বিষয়ক সম্পাদক মো. নাসিম হাওলাদার নাছিম, মাদারীপুর জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল খন্দকার, সদর উপজেলা সভাপতি কাজী বেলায়েত হোসেন,  কালকিনি উপজেলা সভাপতি আলী আকবার, সাধারণ সম্পাদক আনিচুর রহমানসহ মাদারীপুর জেলার সকল মেম্বারবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত