ইমার্জিং এশিয়া কাপে আজ আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দল শেষ তিন ওভারে তুলেছিল ৩৭ রান। ম্যাচ জিততে শেষ তিন ওভারে আফগানিস্তান 'এ' দলের দরকার ছিল ৩৩ রান।
তবে সাদিকুল্লাহর অপরাজিত ৯৫ রানে ভর করে আফগানরা ম্যাচ জেতে ৪ উইকেটে, ৫ বল হাতে রেখে। ম্যাচসেরা হওয়া সাদিকুল্লাহ ৫৫ বলে ৯ চার, ৫ ছক্কায় খেলেন ৯৫ রানের ইনিংস।
ওমানে গ্রুপ 'এ' তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগানিস্তানকে বলতে গেলে একাই টানেন ওপেনার সাদিকুল্লাহ। ইনিংসের ১৯তম ওভারে তৃতীয় বলে সাদিকুল্লাহ ক্যাচ তুলেছিলেন রিপন মন্ডলের বলে। কিন্তু হাইটের কারণে বলটি সেটি 'নো' বল হলে জীবন পান সাদিকুল্লাহ সঙ্গে ফ্রি হিটও পায় আফগানরা।
শেষ ওভারে আফগানিস্তানের দরকার ছিল ৬ রান। তা সহজেই নিয়ে নেয় দলটি। উনিশ তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে জয় তুলে নেন সাদিকুল্লাহ।
তার আগে টস হেরে আগে ব্যাট করা বাংলাদেশ 'এ' দল নির্ধারিত ২০ ওভারে তোলে ৪ উইকেটে ১৬৪ রান। ওপেনার পারভেজ হোসেন ইমন ৩২ বলে ৫৪ রান করেন।
জিসান আলম (৪), সাইফ হাসান (১৬), অধিনায়ক আকবর আলী (৪) দ্রুতই ফেরেন। তাওহীদ হৃদয়ের ৩১ বলে অপরাজিত ৪২ ও শামীম হোসেনের ২৪ বলে অপরাজিত ৩৮ রানে ভর করে লড়াইয়ের পুঁজি পেয়েছিল বাংলাদেশ।
জবাব দিতে নেমে দলীয় ৫২ রানের মধ্যে ৩ উইকেট হারায় আফগানরা। কিন্তু এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছান সাদিকুল্লাহ।
গ্রুপে দুই ম্যাচের সবগুলো জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আফগানিস্তান। দুই ম্যাচ থেকে একটি করে জয় বাংলাদেশ 'এ' ও শ্রীলঙ্কা 'এ' দলের। হংকং দুই ম্যাচ থেকে কোন পয়েন্ট পায়নি।
স্টোনসের গোলে সিটির জয়
চ্যালেঞ্জ লিগে কিংসের লক্ষ্য 'পরের রাউন্ড'
সাকিবকে মোকাবেলা করা লাগবে না, এটা স্বস্তির : মার্করাম