বাংলাদেশের ১০৫তম টেস্ট ক্রিকেটার জাকের

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৯:৩১ এএম

বাংলাদেশের ১০৫ তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হতে যাচ্ছে জাকের আলী অনিকের। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবেন তিনি।

এই উইকেটকিপার ব্যাটসম্যানের মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে দেন বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। 

বাংলাদেশ এ দলের হয়ে সম্প্রতি পাকিস্তান সফর করেছিলেন জাকের। সেখানে শাহিনসের বিপক্ষে একটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেটাই তাকে জাতীয় দলের পথ খুলে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত