সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা ও জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছেন ৩৫ প্রত্যাশীরা।
আজ সোমবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১২টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে তারা জড়ো হতে থাকেন।
দুপুর ২টা পর্যন্ত শতাধিক চাকরিপ্রত্যাশীকে সেখানে জড়ো হতে দেখা যায়। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. সাইফুর রহমান সোহেল বলেন, জনপ্রশাসন সংস্কার কমিটি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার সুপারিশ করেছে। তবে উপদেষ্টাদের মিটিংয়ে এই সুপারিশ আরো যাচাই-বাছাইয়ের কথা বলেছে। আমাদের যৌক্তিক দাবি নস্যাৎ করার জন্য এভাবে কালক্ষেপণ করা হচ্ছে বলে আমরা মনে করি। তাই আমরা আজ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে শাহবাগে জড়ো হয়েছি।
এদিকে শাহবাগে ব্যাপক পরিমাণ পুলিশ সদস্য ও অন্যান্য বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
সন্ত্রাসীর গুলিতে রোহিঙ্গা ক্যাম্পে বাবা-ছেলে-মেয়ে নিহত
‘হাসিনাকে উৎখাত করা হয়েছে, এখানে পদত্যাগপত্রের ভূমিকা নেই’