মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের বাকি আর মাত্র দুই সপ্তাহ। এ অবস্থায় জোরেশোরে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
আর এই প্রচারণার অংশ হিসেবে গতকাল রোববার ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস দুটি গির্জায় গিয়েছিলেন। আর তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প গিয়েছিলেন ফাস্ট ফুড রেস্তোরাঁ চেইন ম্যাকডোনাল্ডসে। খবর রয়টার্স।
কমলা কলেজে পড়ার সময় ম্যাকডোনাল্ডসে কাজ করেছেন। এ তথ্য তিনি নিজেই জানিয়েছেন। যদিও ট্রাম্পের মতে, কমলার এ কথা মিথ্যা। তাই কমলার জন্মদিনে ম্যাকডোনাল্ডসে ট্রাম্পের যাওয়াটা সংবাদমাধ্যমের নজর কেড়েছে। সেখানে তিনি কমলার বিরুদ্ধে আবারও মিথ্যা বলার অভিযোগ তোলেন।
ফিলাডেলফিয়ায় ম্যাকডোনাল্ডসের একটি রেস্তোরাঁয় গিয়ে ট্রাম্প কালো-হলুদ অ্যাপ্রোন পরে ফ্রেঞ্চ ফ্রাই ভাজেন। শুধু ভাজা নয়, এমনকি রেস্তোরাঁর জানালা দিয়ে সমর্থকদের হাতে ফ্রেঞ্চ ফ্রাই তুলে দেন তিনি। এ সময় রাস্তার উল্টা পাশে হাজারো মানুষ জড়ো হয়ে এ দৃশ্য দেখেন।
ট্রাম্প জানান ম্যাকডোনাল্ড ফেঞ্চ ফ্রাই ভাজা ও সমর্থকদের হাতে তা তুলে দেওয়া উপভোগ করেছেন তিনি।
ভোটগ্রহণকে সামনে রেখে মার্কিন এই দুই প্রেসিডেন্ট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতামূলক রাজ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জর্জিয়াতে কমলা হ্যারিস এবং পেনসিলভানিয়াতে ডোনাল্ড ট্রাম্প প্রচারণা চালাচ্ছেন।
জর্জিয়ার স্টোনক্রেস্টে অবস্থিত নিউজ বার্থ মিশনারি ব্যাপিস্ট চার্জে যান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। হাজার হাজার মানুষের সামনে কমলা বলেন, ‘এ সময়ে আমাদের দেশজুড়ে দেখতে পাচ্ছি যে কিছু মানুষ আমাদের মধ্যে বিভেদ তৈরি করা, ঘৃণা ছড়ানো, বিশৃঙ্খলা সৃষ্টি আর ভয়ের বীজ বপন করার চেষ্টা করছে।’ এ সময় তিনি ‘আরও সহানুভূতিশীল ভবিষ্যতের’ জন্য ভোট দেওয়ার আহ্বান জানান।
হিজবুল্লাহকে ‘অথার্য়ন করায়’ ব্যাংকে ইসরায়েলের হামলা