ইউক্রেনে মোতায়েনের জন্য রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা পাঠানোর প্রতিবাদে রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে দক্ষিণ কোরিয়া। সোমবার (২১ অক্টোবর) সিউলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, উত্তর কোরিয়া স্থানীয় সামরিক ঘাঁটিগুলোতে প্রশিক্ষণ ও অভিযোজনের জন্য রাশিয়ায় দেড় হাজার সেনা পাঠিয়েছে। ইউক্রেন যুদ্ধে তাদের মোতায়েন করা হতে পারে।
অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, পিয়ংইয়ং রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনে যুদ্ধ করবে কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর দেয়নি ক্রেমলিন।
তবে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পিয়ংইয়ংয়ের সঙ্গে মস্কোর সহযোগিতা তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে নয়।
এদিকে দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম হং-কিউন দেশটির রুশ রাষ্ট্রদূত জর্জি জিনোভিয়েভকে তলব করে উত্তর কোরিয়ার সেনাদের অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। কিম বলেন, ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের অংশগ্রহণ জাতিসংঘের প্রস্তাব ও জাতিসংঘ সনদের লঙ্ঘন করেছে। এছাড়া দক্ষিণ কোরিয়া ও এর বাইরেও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।
এর আগে ক্রেমলিন দক্ষিণ কোরিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করেছে। কিম বলেন, ‘আমরা রাশিয়ায় সেনা পাঠানোসহ উত্তর কোরিয়ার অবৈধ সামরিক সহযোগিতার তীব্র নিন্দা জানাই।’ তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তাকে হুমকি দেয় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে সাড়া দেব।’
তলবের পর জিনোভিয়েভ কিমকে বলেছেন, মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সহযোগিতা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে নয়।
রিমান্ড শেষে কারাগারে পল্লী বিদ্যুতের ৮ কর্মকর্তা
ইসরায়েলের পক্ষে সংবাদ প্রকাশ, আলজেরিয়ায় আল আরাবিয়ার লাইসেন্স বাতিল
টাকা না পেয়ে মহাসড়ক অবরোধ ব্যাংকের গ্রাহকদের