সংখ্যানুপাতিক নির্বাচনপদ্ধতি নিয়ে নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। গতকাল সোমবার সকালে রাজধানী ঢাকার গুলশানে নরওয়ের রাষ্ট্রদূতের বাসায় তাদের সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা এ নিয়ে আলোচনা করেছেন। জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মুজিবুল আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকটি চমৎকার ও সন্তোষজনক হয়েছে। এ সময় নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
