নির্বাচনী ব্যবস্থার সংস্কারে নাগরিকদের কাছে মতামত আহ্বান করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। গতকাল মঙ্গলবার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গত ৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার কর্তৃক ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’ গঠিত হয়েছে। এই কমিশন অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাবনা জানতে আগ্রহী। এই পরিপ্রেক্ষিতে নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে সবাইকে তার অভিজ্ঞতালব্ধ ও সুনির্দিষ্ট মতামত ই-মেইল অথবা ওয়েবসাইট অথবা কমিশনের ফেসবুক পেজে ১৫ নভেম্বরের মধ্যে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন তিনি।
এক্ষেত্রে [email protected] ইমেইলে, https://erc. ecs.gov.bd ওয়েবসাইটে ও www.facebook.com/erc.bd ২০২৪ ফেসবুক পেজে মতামত দেওয়া যাবে।
