তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিল

  • তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে চারটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট
  • ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এসব মামলা করা হয়
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১২:২৮ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কথিত চাঁদাবাজির অভিযোগে করা চারটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দেন।

আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এছাড়া ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, সানজিদা সিদ্দিকীসহ বিএনপির আইনজীবীরা।

আইনজীবীরা জানান, ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়।

এর আগে গত সোমবার (২১ অক্টোবর) হাইকোর্ট এ তারিখ নির্ধারণ করেছিলেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত