নিজের প্রযোজিত ‘দো পাত্তি’ সিনেমায় প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৃতি শ্যানন। ছবিতে একদিকে তাকে মিষ্টি, ছিমছাম সৌম্যার চরিত্রে দেখা যাবে, অন্যদিকে তাকেই আবার সৌম্যার বোন শৈলীর চরিত্রে 'সেক্সি' ও বোল্ড লুকে দেখা যাবে।
সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির 'আঁখিয়া দো কোল' গানটি। যেখানে লাল রঙের ল্যাটেক্স ক্যাটস্যুটে 'হট' লুকে নাচতে দেখা গেছে কৃতিকে। কৃতির এই নাচে মন মজেছে নেটপাড়ায় একাংশের। আবার কেউ কেউ এই নাচের কিছু স্টেপে ঐশ্বরিয়া রাই বচ্চনকে নকল করার অভিযোগ তুলেছেন। কৃতির এমন নাচ দেখে নেটপাড়ায় শুরু হয়েছে ট্রলিং।
ধুম ২ (২০০৬) ছবিতে সুনহেরি-র চরিত্রে ঐশ্বরিয়া রাই বচ্চনের 'ক্রেজি কিয়া রে'-এর ব্লকবাস্টার সেই আইকনিক গান ও নাচের স্টেপের সঙ্গেই কৃতির নাচের স্টেপের মিল খুঁজে পেয়েছে নেটপাড়া। আর শুরু হয়েছে চর্চা।
একজন লিখেছেন, ‘কোরিওগ্রাফারের মাথা খারাপ আছে। ও দুর্দান্ত মিউজিক ভিডিও, ফিল্মোগ্রাফি, ঐশ্বরিয়ার সেই নাচ, হৃত্বিক রোশনের সঙ্গে তার রসায়ন আমাদের সবই মনে আছে। কেউই সেটাকে ছাপিয়ে যেতে পারবেন না, কোরিওগ্রাফার কীভাবে সেটা ভুলে গেলেন?’
কারোর দাবি, ‘পাকিস্তানি গান থেকে নেওয়া, নামটাও ঐশ্বরিয়ার থেকে কপি করা, তো খুদ কেয়া কিয়া ভাই?’ কারোর মন্তব্য, ‘ঐশ্বরিয়া যখন শেইনের কাছ থেকে আদেশ দেন’। কেউ আবার লিখেছেন, ‘ক্রেজি নেহি কপি কিয়া রে…।’
কারোর কটাক্ষ, ‘ঐশ্বরিয়াকে নকল করে নিজের ক্যারিয়ার ধ্বংস করবেন না।’ কেউ কেউ কৃতিকে সরাসরি কটাক্ষও করে বলেছেন, ‘ইয়ে কৃতি কি এক ভি ছবি চলতি তো হ না, আপনে আপকো অ্যায়শ সামজতি হ’।
প্রসঙ্গত কৃতি শ্যাননের ‘দো পাত্তি’ ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ অক্টোবর। তবে হলে নয়, ওটিটি প্লাটফর্মে। ছবিতে পুলিশের ভূমিকায় রয়েছেন কাজল। ২০১৫ সালে রোহিত শেঠির ‘দিলওয়ালে’র পর এই ছবিতে আরও একবার একসঙ্গে দেখা যাবে কাজল-কৃতিকে।
জন্মদিনে সিনেমার ঘোষণা প্রভাসের
দেশে থেকেও আমেরিকায় আছেন- এমন প্রচারণা করছেন নিপুণ