সূর্য না থাকলে পৃথিবী হবে বরফখণ্ড 

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৭:৩১ এএম

পৃথিবীর সমস্ত শক্তির উৎস, সূর্য। এটি পৃথিবীর প্রাণভোমরা। কিন্তু সূর্য যদি মরে যায় বা ধ্বংস হয়, তাহলে কী হবে পৃথিবীর ভাগ্যে? বিজ্ঞানীরা জানাচ্ছেন,  সূর্য  না থাকলে পৃথিবী সম্পূর্ণ অন্ধকার, শীতল এবং প্রাণহীন বরফখণ্ডে পরিণত হবে। পৃথিবী থেকে আলো পুরোপুরি হারিয়ে যেতে ৮ মিনিট ২০ সেকেন্ড সময় লাগে। তারপর সম্পূর্ণ অন্ধকারে ছেয়ে যাবে পৃথিবী। সূর্যের মাধ্যাকর্ষণ বল হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, পৃথিবী নির্দিষ্ট কক্ষপথ ছেড়ে সোজা পথে প্রায় ১ লাখ ৭ হাজার কিলোমিটার বেগে মহাশূন্যে ছিটকে পড়বে এবং উদ্ভিদের খাদ্য তৈরি বা সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হবে। কয়েক দিনের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামবে। সূর্যালোক ও তাপের অভাবে ছোট গাছপালা ও তৃণভূমির উদ্ভিদ কয়েক সপ্তাহের মধ্যে মারা যাবে। এর প্রভাবে পুরো খাদ্যশৃঙ্খল ভেঙে পড়বে এবং তৃণভোজী ও মাংসাশী প্রাণীরা মারা যাবে। কয়েক মাসের মধ্যে বরফে ঢাকা পড়বে সমুদ্রের উপরিভাগ। কয়েক বছর পর তাপমাত্রা এতটা কমে যাবে, বাতাস বা বায়ুমণ্ডলের গ্যাসগুলো তরল হয়ে বরফ বা তুষার হিসেবে মাটিতে ঝরে পড়বে। মানুষের পক্ষে টিকে থাকা অসম্ভব হলেও, পৃথিবীর ভূ-গর্ভস্থ উত্তাপ ব্যবহার করে গুহার ভেতর বা পারমাণবিক শক্তির সাহায্যে সীমিত পরিসরে কিছু অতি ক্ষুদ্র জীবাণু বা গভীর সমুদ্রের হাইড্রোথার্মাল ভেন্টের জীব হয়তো টিকে থাকবে। পৃথিবী ও জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে সূর্যই প্রধান শক্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নক্ষত্র।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত