রাজধানীর দক্ষিণ মুগদার একটি বাসা থেকে ফারজানা আক্তার আশা (২২) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবার দাবি, প্রেমের সম্পর্কের অবনতির কারণে তিনি আত্মহত্যা করেছেন।
বুধবার (২৩ অক্টোবর) রাতে এলাকার রাজাগলির একটি ভবনের নিচতলার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার বাবার নাম আমির হোসেন কাঞ্চন। আশা পেশায় তেমন কিছু করতেন না।
তার বোনজামাই ফয়সাল অনিক জানান, একটি ছেলের সাথে আশার প্রেমের সম্পর্ক ছিল। ছেলেটি তার আশার কাছ থেকে অনেক টাকা-পয়সা ও জিনিসপত্র নিয়েছে। পরবর্তীতে আস্তে আস্তে তার সাথে ওই ছেলে কথাবার্তা বন্ধ করে দেয়। এসব কারণে বুধবার সন্ধ্যার আগে মুগদার ওই বাসায় দরজা বন্ধ করে ফ্যানের সাথে গলায় ফাঁস দেন আশা।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দা আফসানা আফরোজা জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
কাল থেকে ১০-১৪ বছর বয়সী মেয়েদের জরায়ুমুখ ক্যান্সারের টিকাদান শুরু