৮৭ রানে দিন শুরু করেছিলেন। করতে পেরেছেন আর ১০ রান। নাঈম, তাইজুলকে হারানোর পর কিছুটা তাড়াহুড়ো করছিলেন মিরাজ। রাবাদার করা শর্ট অফ লেংথে করা ডেলিভারিতে র্যাম্প শট খেলতে গিয়ে স্লিপে ধরা পড়েন এই অলরাউন্ডার।
৩০৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ১০৬ রান।
২০৪ রানের কম লক্ষ্য দিয়ে বাংলাদেশ কখনো টেস্ট জিততে পারেনি। সেই হিসেবে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে।
দক্ষিণ আফ্রিকার লক্ষ্যটা আরও বড় হলেও হতে পারত। চতুর্থ দিন সকালে বাংলাদেশ তুলতে পেরেছে মাত্র ২৪ রান। উইকেট হারিয়েছে ৩টি।
