সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, ঐশ্বরিয়া, আরাধ্যাকে নিয়ে তার মায়ের বাড়িতে হাজির এক পারিবারিক অনুষ্ঠানে। কিন্তু সেই ফ্রেমে অভিষেক নেই। এমন ঘটনা যেন বিচ্ছেদেরই ইঙ্গিত দিচ্ছে।
সূত্রের খবর, দাওয়াত পেলেও অভিষেক নাকি ইচ্ছে করেই যাননি সেই পার্টিতে। বিচ্ছেদের গুঞ্জনের মাঝে অভিষেকের এমন পদক্ষেপ রীতিমতো ভাবাচ্ছে অভিষেক ও ঐশ্বরিয়ার অনুরাগীদের।
একদিকে ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের জল্পনা। অন্যদিকে নায়িকা নিমরত কৌরের সঙ্গে পরকীয়ার রটনা। এই দুই জোড়া ফলায় বিদ্ধ অভিষেক বচ্চন। সম্প্রতি বিমানবন্দরে দেখা গেল তাকে। একটু যেন তিক্ত মেজাজেই ছিলেন বচ্চনপুত্র। পাপারাজ্জি দেখেই হাতজোড় করে ছবি তুলতে বারণ করেন তিনি। এমনিতে মিডিয়া ফ্রেন্ডলি অভিষেক। কিন্তু এবার হাতজোড় করে তিনি বললেন, “ব্যস দাদা হয়ে গেয়েছে। ধন্যবাদ।” কেন এত বিরক্ত তারকা? প্রশ্ন নেটদুনিয়ায়।
প্রসঙ্গত, বচ্চন পরিবারের অশান্তির পাশাপাশি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়েও নানা জল্পনা শোনা যায়। একসময় সালমান খানের সঙ্গে সম্পর্কে ছিলেন ঐশ্বরিয়া। তা ভাঙার পরই নাকি বিবেক ওবেরয়ের প্রেমে পড়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০০৭ সালে অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে হয়। বচ্চন পরিবারের বধূ হন অভিনেত্রী। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়।
মেয়ে টুইঙ্কেলের সঙ্গে ছবি তুলতে নারাজ ডিম্পল! 