নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগ জামায়াতের সাদ ও জুবায়ের গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছেন। এ সময় নাটোর-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১২টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের তেবাড়িয়া মারকাজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগ জামায়াতের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই গ্রুপ হাতে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু'পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হন। এ সময় পুরো এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুবায়ের গ্রুপ মারকাজ মসজিদ দখলে নিয়ে সড়কে অবস্থান নেয়। অপরদিকে সাদ গ্রুপের লোকজন সড়ক অবস্থান নিলে নাটোর-রাজশাহী মহাসড়কে যান চলাচলা বন্ধ হয়ে যায়। এতে করে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এরপর যান চলাচলা কিছুটা স্বাভাবিক হয়। বর্তমানে পুরো এলাকাজুড়ে উত্তেজনা চলছে।
নাটোর সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগ জামায়াতের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
খুনের হুমকির মাঝেই বিয়ের প্রস্তাব পেলেন সালমান
বন কর্মকর্তাদের ঝুঁকি ভাতার আওতায় আনা হবে: পরিবেশ উপদেষ্টা